চিরতরে অবসর নাকি সান্তোসে নতুন চুক্তি, মুখ খুললেন নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ব্রাজিল ফুটবল দলে নেইমার অধ্যায়টা শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলয় নরওয়ের কাছে হারের পরই তিনি জানিয়ে দিয়েছিলেন, সে অধ্যায়টা শেষ। এরপর আর সে বিষয়ে কথা বলেননি। তবে সান্তোসের জার্সিতে এখনও খেলে চলছেন তিনি। আগামী ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের। এরপর অবসর নেবেন, নাকি খেলা চালিয়ে যাবেন- তা নিয়ে চলছে আলোচনা। বিষয়টি নিয়ে কথা বলেছেন নেইমার।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের দাতব্য সংস্থা ‘নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউট’-এর ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সান্তোস তারকা নেইমার। সেখানে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলোয়াড়দের ওপর সংবাদমাধ্যমের প্রতিনিয়ত আক্রমণ, মানসিক চাপ এবং নিজের অবসর ভাবনাসহ একাধিক স্পর্শকাতর বিষয়ে বেশ কড়া বক্তব্য দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বেলেনে কোপা দো ব্রাজিলের রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগের ম্যাচে রেমোর মুখোমুখি হবে সান্তোস (প্রথম লেগ ০-০ ড্র)। সেই ম্যাচের কারণে নিলামের পুরো অনুষ্ঠানে থাকতে পারেননি নেইমার, বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার জন্য আগেই স্থান ত্যাগ করেন।

নেইমার বলেন, আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কতদিন পারবো সেটাও নিশ্চিত নয়। সান্তোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং তা পুরোপুরি সম্মান জানিয়েই পূরণ করতে চাই। এরপর ভেবে দেখবো, সান্তোসে থাকবো, নাকি ছেড়ে অন্য কোথাও যাবো, কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনও জানি না কী করবো, ডিসেম্বর আসতে অনেক দেরি। তাই এক ম্যাচ করে এগোতে চাই। শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে সান্তোসের এই ১০ নম্বর জার্সিধারী তারকা বলেন, আমার মনে হয় ব্রাজিলের সংবাদমাধ্যমের একটি বড় অংশ সব ফুটবলারকে মানসিক অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে। ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত এই পেশাটির ওপরেই সবচেয়ে বেশি আক্রমণ হয়। মানুষের উচিত নিজেদের কথা ও সংবাদের সত্যতা নিয়ে আরও সতর্ক হওয়া, কারণ প্রকাশিত সংবাদের বেশিরভাগই সত্য নয়। এটি খেলোয়াড়, তাঁদের পরিবার এবং ভক্তদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ভিত্তিহীন কথা ও ভুয়া খবর প্রচার করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।

খেলোয়াড়দের মানসিক দিকটি উল্লেখ করে নেইমার আরও যোগ করেন, খেলোয়াড়দের মানসিক শক্তি বজায় রাখতে হয়। আমার মানসিক শক্তি বেশ জোরালো, কিন্তু সবাই তো একরকম নয়। অনেকেই এর কারণে চরম কষ্ট পায়। হাতে একটা মাইক্রোফোন পেলেই যা খুশি বলে দেওয়া আর পরদিন ভুল প্রমাণিত হলে ক্ষমা না চাওয়া, এগুলো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।

চলতি ২০২৬ মৌসুম শেষে অবসর বা সান্তোস ছাড়ার গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার। সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবলকেই বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত তখনই নেবেন বলে জানিয়েছেন নেইমার।

নেইমার তার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন সান্তোসের হয়ে। সেখান থেকে বার্সেলোনায় পাড়ি জমান ২০১৩ সালে, সেখানেই ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা কাটিয়েছিলেন তিনি, বার্সেলোনাকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ।

এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান ২০১৭ সালে। ৬ মৌসুম সে ক্লাবে থাকলেও সেখানে তার সেরা সময়ের ঝলক দেখা গেছে মেরেকেটে ২ বছর। ২০২০ সালে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর খুব কাছে চলে গিয়েছিলেন তিনি।

এরপর থেকেই তার ক্যারিয়ার চলছে উল্টোরথে। ২০২৩ সালে আল হিলালে যোগ দেন তিনি। সেখানে চোটের কারণে মোটে ৬ ম্যাচ খেলতে পেরেছেন ব্রাজিল তারকা। সবশেষে সান্তোসে যোগ দিয়েছেন তিনি।

২০০৯ সালে ক্যারিয়ার শুরু করা নেইমার এখন পর্যন্ত খেলেছেন ৬৩৭ ম্যাচে। এই সময়ে তিনি গোল করেছেন ৩৭৯টি, করিয়েছেন ২৩৪ গোল।

সেই যাত্রাও এখন শেষ হওয়ার খুব কাছে অবস্থান করছে। ডিসেম্বরে চুক্তি শেষ হলেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার। সেটা হলে ফুটবলের অমিত প্রতিভাধর আরেক ফুটবলারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে মোটে ৩৪ বছর বয়সেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ হাসিনার মিডিয়ায় বক্তব্য দেওয়ার সঙ্গে ভারতের সরকারের সম্পৃক্ততা নেই : রণধীর জয়সওয়াল

চিরতরে অবসর নাকি সান্তোসে নতুন চুক্তি, মুখ খুললেন নেইমার

প্রকাশের সময় : ০৯:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬