ভারতের বিশাল ধাক্কা, শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে ‘যাচ্ছেন না’ জাসপ্রিত বুমরাহ। আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের এই তারকা পেসার। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার আরও সময় প্রয়োজন বলে মনে করছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। তারকা এই পেসারকে তাই মাঠে ফিরতে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছে তারা।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকেই বাঁ হাঁটুতে চোট বয়ে বেড়াচ্ছেন বুমরাহ। কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে তিনি সর্বশেষ বোলিং করেছিলেন। লর্ডসে সিরিজের শেষ ম্যাচে মাঠেই নামতে পারেননি। বিসিসিআই তখন জানিয়েছিল, কার্ডিফে ফিল্ডিং করার সময় পাওয়া চোটের কারণেই তিনি খেলতে পারছেন না।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, অতীতে তাড়াহুড়ো করে ক্রিকেটারদের মাঠে ফিরিয়ে চোট আরও বেড়েছে। তাই বুমরাহর ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। সামনে এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং আগামী বছরের শুরুতে বর্ডার-গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। সেকথা মাথায় রেখেই তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার সময় দেওয়া হচ্ছে। নির্বাচক কমিটিকেও সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

ইংল্যান্ড সফর শেষ হতেই দীর্ঘমেয়াদি ফিটনেস কৌশলের অংশ হিসেবে হাঁটুতে ইনজেকশন নিতে হয় তাকে। চলতি সপ্তাহেই বেঙ্গালুরুর ‘সেন্টার অব এক্সিলেন্স (সিওই)’-এ গিয়ে ফিটনেস পরীক্ষা দেন বুমরাহ।

বুমরাহর হাঁটু চোট কতটা গভীর বা গুরুতর, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে আইপিএলের আগেও তিনি ফিটনেস ছাড়পত্রের জন্য সিওইতে গিয়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বশেষ আইপিএলে ১৩টি ম্যাচ খেলেছেন, তবে শেষ ম্যাচে মাঠে নামেননি। এবার শ্রীলঙ্কা সফরের দল থেকেও তাকে সরিয়ে নেওয়া হলো। অবশ্য এখন পর্যন্ত তার কোনো বিকল্পের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কায় ১৫ আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলম্বোর এসএসসিতে দ্বিতীয় ম্যাচটি ২৩ আগস্ট থেকে। তবে মূল লড়াইয়ে নামার আগে ৭ আগস্ট থেকে কলম্বোতে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সফরকারীদের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ০-২ ব্যবধানে হেরেছিল ভারত। এরপর ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ ২-২ সমতায় শেষ করে এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারায়। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ভারত, আর শ্রীলঙ্কা আছে ছয়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতের বিশাল ধাক্কা, শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরা

প্রকাশের সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬