বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজী সালাউদ্দিনের অধ্যায় শেষ হলেও সাফের নেতৃত্ব ধরে রেখেছেন তিনি। ফের দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।

শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের কংগ্রেস সভায় কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি সালাউদ্দিনকে। বিনা লড়াইয়ে তিনি টানা পঞ্চমবারের মতো এই আঞ্চলিক ফুটবল সংস্থার শীর্ষ পদে আসীন হয়েছেন।

সালাউদ্দিনের পুনর্র্নিবাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।

কংগ্রেসের অন্যতম আলোচ্য বিষয় ছিল সাফের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন। তবে সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া আর কোনো মনোনয়ন জমা না পড়ায় ভোটের প্রয়োজন হয়নি। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। দীর্ঘদিন গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সেই বয়সসীমা তুলে দেওয়া হয়। ফলে এবারও সভাপতি পদে থাকতে আর কোনো বাধা ছিল না তাঁর।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকেও বাড়ছে প্রতিনিধিত্ব। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হতে যাচ্ছেন। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। আর কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

এবারের নির্বাচনে তিনি বাফুফের সরাসরি সমর্থন নেননি। বরং নেপাল ও ভুটানের ফুটবল সংস্থার সমর্থন নিয়ে প্রার্থী হন। মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর দেখা যায়, সভাপতি পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কংগ্রেসে আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে তিনি আবারও দায়িত্ব পেলেন। একই সভায় বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

কংগ্রেসে নেপালের ফুটবল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। সাফ তাদেরকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা উঠলে তারা আসন্ন সাফ টুর্নামেন্টে খেলতে পারবে। না হলে প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।

নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে নেপালকে সেই গ্রুপেই রাখা হবে, যেখানে বাংলাদেশ থাকবে। আগামী কয়েক সপ্তাহের সিদ্ধান্তই ঠিক করবে দক্ষিণ এশিয়ার শক্তিশালী এই দলটি সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে কি না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৪ দিনের সফরে ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন

প্রকাশের সময় : ০৫:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬