ফ্রান্সের নতুন প্রধান কোচ হলেন জিনেদিন জিদান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলেন ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান। এর মধ্য দিয়ে দিদিয়ে দেশমের বিদায়ের পর ফরাসি ফুটবলে শুরু হলো জিদানের নতুন অধ্যায়।

প্যারিসে মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো জিদানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরেই ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন জিদান। নিজেও বহু বছর ধরে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

আজ প্যারিসে ফেডারেশনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানকে পরিচয় করিয়ে দিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। দিয়ালো জানান, ২০২৬ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপণকর্মীদের প্রতি সমর্থন জানান জিদান। একই সঙ্গে দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশমকেও অভিনন্দন জানান তিনি।

এরপর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জিদান জানান, গত পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকলেও একাধিক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, তার লক্ষ্য ছিল একটাই—ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধুই ফ্রান্স জাতীয় দল। এটাই ছিল একমাত্র দায়িত্ব, যা আমি নিতে চেয়েছিলাম। এই দলের সঙ্গে কাজ করা এবং দলকে জয়ের ধারায় রাখাই এখন আমার সবচেয়ে বড় কাজ।’

ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেন জিদান, ‘আজকের দিনটি আমার কোচিং জীবনের সবচেয়ে আনন্দের দিন।’

২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি ৫৪ বছর বয়সী এই কোচ। রিয়াল মাদ্রিদের হয়ে কোচ হিসেবে টানা তিনবার (২০১৬, ২০১৭ ও ২০১৮) তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কীর্তি গড়ে আধুনিক ফুটবল ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন তিনি।

অন্যদিকে, ২০১২ সাল থেকে দীর্ঘ এক যুগের বেশি সময় ফ্রান্সের দায়িত্বে থাকা দিদিয়ে দেশম ২০২৬ বিশ্বকাপ শেষে পদ ছাড়েন। সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফ্রান্স। দেশমের অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জয়, ২০২২ সালে রানার্সআপ হওয়া এবং ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার মতো সাফল্য অর্জন করে দলটি।

জিদানের নিয়োগের মধ্য দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে আরেক সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলারের পথ অনুসরণ করা হলো। এর আগে তার সতীর্থ লরেন ব্লাঙ্ক (২০১০-২০১২) এবং দিদিয়ে দেশমও জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড় হিসেবে জিদানের অবদান ফরাসি ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তার জোড়া গোল আজও স্মরণীয়। এরপর ২০০০ সালে ফ্রান্সকে ইউরো চ্যাম্পিয়ন করার পথেও তিনি ছিলেন অন্যতম নায়ক। একই বছর জয় করেন ব্যালন ডি’অর।

ফ্রান্সের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই কিংবদন্তি প্লেমেকারের ২০০৬ বিশ্বকাপ ফাইনালে প্যানেনকা পেনাল্টি এবং অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার ঘটনাও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত।

ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রথম পরীক্ষা শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। নেশন্স লিগে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে তার যাত্রা শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। আগামী ২ অক্টোবর স্টাদে দে ফ্রান্সে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের প্রথম হোম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জিদান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

ফ্রান্সের নতুন প্রধান কোচ হলেন জিনেদিন জিদান

প্রকাশের সময় : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬