চেক ডিজঅনার

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৩৫০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল নিশ্চিত করেছেন এ তথ্য।

সূত্রের বরাত জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার দিন ধার্য ছিল এদিন। আসামি চয়নিকা চৌধুরী হাজির হননি আদালতে। পরে তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন জানান। কিন্তু আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন এবং তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণ বন্ধ করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন।

২০১৩ সালের ১৪ মে মামলাটি দায়ের করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। মামলার পর ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চয়নিকা চৌধুরীর মাধ্যমে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের প্রস্তুতি নেন। এ জন্য ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চয়নিকা চৌধুরীকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন রাশেদুল ইসলাম। একইসঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর চয়নিকা চৌধুরী বাদী রিয়াজকে ২ লাখ ৩০ হাজার টাকা চেক প্রদান করেন। তবে আসামি চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি। আসামি চয়নিকার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণ করতে অপরাগত প্রকাশ করেন। তখন টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে চেক দিয়ে টাকা তুলে নিতে অনুরোধ করেন।

পরবর্তীতে একাধিকবার চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে তিনি আদালতে এসে বিরুদ্ধে মামলা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

চেক ডিজঅনার

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশের সময় : ১০:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫