গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও মাইক্রোবাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু ও আরও একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর ও পলাশবাড়ীতে পৃথক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মাইক্রোবাসচালক এবং অপরজন সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক।

সাদুল্লাপুরে শিশু সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময় বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে, পলাশবাড়ীতে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক মাইক্রোবাসচালক নিহত হন।

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ওষুধবাহী মাইক্রোবাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। মাঝিপাড়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের ভেতর থেকে মাসুদ রানার মরদেহ উদ্ধার করেন। নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে একই দিন সকালে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া এলাকায় আসমা মেমোরিয়াল একাডেমির সামনে বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে সাদুল্লাপুর সরকারি কলেজের এক হিসাবরক্ষক নিহত হয়েছেন।

নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী ও কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন জানান, সকাল সাড়ে ৯টার দিকে গোলাম রব্বানী তাঁর সন্তানকে জেলা শহরের পশ্চিমপাড়ার আশ-শিফা মাদ্রাসায় রেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সাদুল্লাপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রকাশের সময় : ০২:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬