Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ২৬১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে ঢাকায় অবস্থানরত কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।

বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। অন্যদিকে ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, সকাল ৮টার একটু পর হোটেলে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্যান্য নেতারা।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন— আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

এছাড়া, প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথ পর্যবেক্ষক দলটি।

ওই বৈঠকে ভোটের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশপ্রধানের কাছে জানতে চান প্রতিনিধিদলের সদস্যরা। আইজিপিও সার্বিক চিত্র তুলে ধরেন।
দুইশোর বেশি বিদেশি পর্যবেক্ষক আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এছাড়া ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশ (ইসি)।

দেশি পর্যবেক্ষকদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আবহাওয়া

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

প্রকাশের সময় : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪