Dhaka শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির যুবশক্তির নতুন কমিটির নেতৃত্বে তারিকুল-ফরহাদ

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে একটি রেস্টুরেন্টে জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় এনসিপির নতুন কমিটির ঘোষণা দেন দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত রশিদ এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাতকে রাখা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির দায়িত্বশীলরা।

আখতার হোসেন বলেন, সম্প্রতি যুবশক্তির কেন্দ্রীয় কমিটির দশম সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে এ কমিটি অনুমোদিত হয় এবং এনসিপিও তা অনুমোদন দিয়েছে। পরে তিনি নতুন নেতাদের নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন।

বিএনপি গণভোটে হ্যাঁ-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সাথে প্রতারণা করছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে—এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে।

সরকারকে হুঁশিয়ার করে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ দেবে না এনসিপি। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে সতর্ক করেন এনসিপির সদস্য সচিব।

যুবশক্তির নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, নতুন কমিটির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ। সভায় যুবশক্তির বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

যুবশক্তির নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। আর সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল প্রকৌশলী এবং আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন।

এর আগে গত বছরের ১৬ মে আত্মপ্রকাশ করে যুবশক্তি। সে দিন তারিকুল ইসলামকে আহ্বায়ক এবং জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। গত ১৯ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিনটি দল-সংগঠনের ৪৫ নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ার পরদিন রাতে যুবশক্তির সদস্যসচিব পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জাহেদুল।

এনসিপিতে যোগ দেওয়া নতুন নেতাদের জায়গা করে দিতে তিনি সরে দাঁড়ান বলে দলীয় সূত্রে জানা যায়। এরপর গতকাল সমন্বয় সভায় যুবশক্তির নতুন নেতৃত্বের ঘোষণা এল। তবে নতুন কমিটি সাধারণ সভায় সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া

চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

এনসিপির যুবশক্তির নতুন কমিটির নেতৃত্বে তারিকুল-ফরহাদ

প্রকাশের সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬