ইসলামি রীতিতে দাফন চান কবীর সুমন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৩০৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বছর পাঁচ আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন ভারতের পশ্চিবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। সেই সময় অনুরাগী-বন্ধুদের সঙ্গে সামাজিকমাধ্যমে স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন তিনি। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন জনপ্রিয় এই গায়ক। জানালেন, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি। আর তার দেহ যেন ইসলামী রীতিতে কলকাতায় দাফন করা হয়।

বুধবার (৫ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে কবীর সুমন বলেন, রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম- আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।

সুমনের ইচ্ছে, ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে তার দাফনকার্য সম্পন্ন হয়। গায়কের কথায়, আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।

সবশেষে কবীর সুমন লিখেছেন, ‘আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’

কবীর সুমন দুই বাংলাতেই জনপ্রিয় সংগীতশিল্পী। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন তিনি। তখন তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী গান।

বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন, নাম বদলে তিনি হয়ে যান কবীর সুমন। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। গত কয়েক বছর ধরে বাংলা খেয়াল চর্চা করছেন কবীর সুমন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

ইসলামি রীতিতে দাফন চান কবীর সুমন

প্রকাশের সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫