Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসের রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব না : পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক :

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব না পড়ার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে এন ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, একজন ব্যক্তির কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটা আমাদের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং ওনার আবেদন করার সুযোগ আছে বা উনি জামিনও পেয়েছেন। সুতরাং বিষয়টা একটা চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, এর চেয়ে বেশি কমেন্টস আমি করতে চাই না।

এর আগে সোমবার বিকেলে ৩টার দিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

ইউনূসের রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব না : পররাষ্ট্রসচিব

প্রকাশের সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪