Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো মা হচ্ছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

একসময় হিন্দি টিভি সিরিয়ালে অভিনয় করে আলোচনায় উঠে আসেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। পরবর্তীতে ভারতীয় বাংলা সিনেমায় পা রেখে প্রশংসা কুড়ান। ২০১৯ সালের পর চলচ্চিত্র থেকে দূরে সরে যান। দুই বছর আগে নিজ অঙ্গনে ফিরেন পূজা। তবে ততটা সরব নন। যদিও কিছু টিভি ও ওয়েব সিরিজে কাজ করেছেন। বাকি সময়টা স্বামী-সন্তানের সঙ্গে কাটান। আবারো মা হতে যাওয়ার খবর দিলেন এই তারকা। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো তিনি গর্ভবতী।

মঙ্গলবার (২১ এপ্রিল) পূজা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে প্রেগন্যান্সি কিট প্রদর্শন করতে দেখা যায় তাকে। ক্যাপশনে লেখেন, “গর্ভাবস্থার সমস্যা ও সমাধান।” ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গেও একই খবর জানান পূজা। সেখানে তিনি জানান, আবারো তিনি গর্ভবতী। ভ্লগে নিজেই পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা অভিনেত্রী।

২০২০ সালের অক্টোবরে পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মার ঘর আলো করে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান কৃষভ। বিয়ের চার বছর পর এবার আবারও নতুন সদস্য আসছে তাঁদের পরিবারে। বর্তমানে নতুন অতিথিকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ভ্লগে শুধু আনন্দের কথা নয়, এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে যে বাস্তব চ্যালেঞ্জগুলো আসে, সেগুলো নিয়েও খোলামেলা কথা বলেছেন এই দম্পতি।

প্রায় এক দশকের সম্পর্কের পর পূজা ও কুণাল ২০২০ সালে আইনি বিয়ে সেরেছিলেন। করোনা মহামারির কারণে সেই সময় বড় অনুষ্ঠান বাতিল করে তাঁরা বিয়ের বাজেট দান করেছিলেন সমাজসেবায়।

অভিনয় ক্যারিয়ারে অনেক হিন্দি টিভি ধারাবাহিকে কাজ করেছেন পূজা। বেশ কিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। তেলেগু ভাষার ‘ভিড়ু থেড়া’ সিনেমার মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন তিনি।

এরপর দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, সোহমের বিপরীতে ‘লাভেরিয়া’, ইন্দ্রনীলের বিপরীতে ‘তিন পাত্তি’সহ অনেক দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন পূজা।

২০১৯ সালে ওয়েব সিরিজে নাম লেখান পূজা ব্যানার্জি। তারপর ‘পাপ’, ‘অনুপমা’, ‘ক্যাবারেট’, ‘জয় মহালক্ষ্মী’-এর মতো ওয়েব সিরিজ উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘থ্রি দেব’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে একটি আইটেম গানে দেখা যাবে তাকে।

আবহাওয়া

আবারো মা হচ্ছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি

প্রকাশের সময় : ০২:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬