Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলমের পরিবারে এসেছে নতুন অতিথি। অভিনেতার চাষী আলম আবারো বাবা হয়েছেন। একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী তুলতুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে কাফরুল হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আমার স্ত্রী। নবজাতক ও মা দু’জনই ভালো আছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।

২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। বিয়ের প্রায় এক বছর পর, ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবার বাবা হন তিনি। এবার দ্বিতীয় সন্তানের আগমনে আনন্দের আবহ তৈরি হয়েছে তার পরিবারজুড়ে।

অভিনেতার নতুন এই সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা। শুভ কামনা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরাও।

দর্শকদের কাছে ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত চাষী আলম। জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এ ছাড়া মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন।

নির্মাতা কাজল আরেফিন অমি এর ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন চাষী আলম। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়েও শীর্ষে ছিল। অভিনয়ের ধারাবাহিকতায় আসন্ন ঈদেও নতুন নাটকে দেখা যাবে এই অভিনেতাকে।

আবহাওয়া

আবারো বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই

প্রকাশের সময় : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬