আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামকে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বিএম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। বাকি চার প্রসিকিউটরের মধ্যে মিজানুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, গাজী মোনাওয়ার হোসাইন তামিম ও বিএম সুলতান মাহমুদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আব্দুল্লাহ আল নোমান সহকারী অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন।

এ ব্যাপারে দলীয় অবস্থান জানতে চাইলে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, গত ২৬ আগস্ট তিনি দল থেকে রিজাইন করেছেন। কারণ সরকারি কোনো দপ্তরের দায়িত্ব পালন করতে গেলে দলীয় পদে থাকা যায় না। আমরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করা তাজুল ইসলামের পদে অন্য কাউকে রিপ্লেস করা হবে।

মঞ্জু আরও বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে একটি টিম গঠন করা হয়েছিল এবি পার্টির পক্ষ থেকে। চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট তাজুল ইসলাম এ টিমের নেতৃত্ব দিয়েছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে হাম উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

প্রকাশের সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪