Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন

নিজস্ব প্রতিবেদক : 

অস্ত্র মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ জানুয়ারি) সাজার বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।

এর আগে ২০০৭ সালের ২৬ মার্চ অস্ত্র আইনে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় একই বছরের ২০০৭ সালের ৩ জুলাই ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। ওই আপিলের শুনানি নিয়ে এই রায় ঘোষণা করেন হাইকোর্ট।

গত ৬ আগস্ট কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতির মামলায় কারাগারে থাকা গিয়াসউদ্দিন আল মামুনের জামিন মঞ্জুর করেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন গিয়াস উদ্দিন আল মামুন। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা হয়।

আবহাওয়া

অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন

প্রকাশের সময় : ০৪:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫