Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : 

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না।

রোববার (১৯ এপ্রিল) বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই।

নাহিদ ইসলাম বলেন, আজকে যারা আসছে আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।

তিনি বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।

নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিবর্তে পুরনো বন্দোবস্তে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে এবং কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, আজকের দিনটি জাতীয় নাগরিক পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে যারা সহযোদ্ধা হিসেবে ছিলেন তারা আজ এনসিপিতে যোগদান করেছেন। আজ যারা যোগ দিয়েছে তারা ভিন্ন প্লাটফর্মে কাজ করলেও আমাদের লক্ষ্য এক ছিলো। এই বাংলাদেশে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, আমরা তরুণদের সঙ্গে নিয়ে আবার এক হয়েছি।

আমরা দেশটাকে আবার আগে বন্দোবস্তে ফিরিয়ে দিতে পারি না। কিন্তু বিএনপি সরকার সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে সকল সেক্টরকে দলীয়করণ করছে। কিন্তু আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন দেশ গড়তে। কিন্তু এখন দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে, আর কোনো পরিবর্তন হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপিতে যে যেকোনো প্লাটফর্ম থেকেই আসুক না কেন আমরা তাদের গ্রহণ করবো। এক্ষেত্রে ছাত্র অধিকার, ছাত্রলীগসহ যেকোনো সংগঠনকে থেকে আসতে পারবে বলে জানিয়েছেন তিনি। তবে কেউ যদি গুম, খুন, চাঁদাবাজি, জুলাই গণহত্যা, সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের গ্রহণ করা হবে না বলে উল্লেখ করেছেন তিনি।

আলী হাসান জোনায়েদ বলেন, গুম খুনসহ নানা নির্যাতনে টিকে থেকে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু নির্বাচনের পর দেখছি দেশ আবারও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথ থেকে সরে যাচ্ছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এনসিপি কাজ করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া, সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন আপ বাংলাদেশের জোনায়েদ।

আবহাওয়া

হাম ও হামের উপসর্গে আরো চারজনের মৃত্যু

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৩:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬