Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের চালকসহ নিহত ৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইক যাত্রী মুকসুদপুর উপজেলার বরইতলা বিশম্ভরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), ইজিবাইক চালক একই গ্রামের চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৯) এবং দিগনগর গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার আলী (৩৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একইদিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এ সময় একটি ইজিবাইক বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী আবুল বশার শেখ ও আবুল খায়ের শেখ মারা যায়।

খবর পেয়ে পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও ইজিবাইক চালক হাসান শেখ মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও বাস ও ট্রাক আটক করা হয়েছে। মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান

গোপালগঞ্জে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের চালকসহ নিহত ৪

প্রকাশের সময় : ০৯:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪