দাম বাড়লো জেট ফুয়েলের

‎নিজস্ব প্রতিবেদক  :

আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসে আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। এ মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা। এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৭৭০ ডলার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির আদেশে বলা হয়, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত টানা তিন দফায় জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। সর্বশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়।

এর আগে জুন মাসে দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। তার আগে ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।

তবে আগস্টে এসে আবারও দাম বাড়ায় বিইআরসি। ওই মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছিল। অর্থাৎ এক মাসে লিটারে দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়িয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করা হলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দাম বাড়লো জেট ফুয়েলের

দাম বাড়লো জেট ফুয়েলের

প্রকাশের সময় : ০৯:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬