১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, বড় জরিমানা আর্জেন্টিনার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৮৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০২৬ বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের উপর চড়াও হওয়ার বড় শাস্তি পেয়েছেন লেয়ান্দ্রো পারেদেস। ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ মিডফিল্ডার। এছাড়াও আর্জেন্টিনার একাধিক ফুটবলারকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানা করেছে ফিফা।

শুক্রবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

খেলোয়াড়দের শাস্তি দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) সাজার আওতায় আনা হয়েছে। ঘরের মাঠে নিজেদের পরবর্তী দুটি ম্যাচে স্টেডিয়ামে কেবল ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে দলটিকে। তবে এর মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

বোকা জুনিয়র্সের খেলোয়াড় পারেদেসকে ১০টি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় স্পেন। ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন প্রতিপক্ষের গাভিকে মাটিতে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস। ওই ঘটনার জেরে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি তীব্র আকার ধারণ করে।

আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকেও সাতটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পারেদেসের মতো তাকেও ৯০ হাজার ডলার জরিমানা দিতে হবে।

এছাড়া, আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও স্পেনের তরুণ তারকা গাভির ওপরেও ১ ম্যাচের নিষেধাজ্ঞা নেমে এসেছে। ফলে তিনি আগামী ২৬শে সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ন্যাশনস লীগের ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে দানি ওলমোর মুখে আঘাত করায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার (প্রায় ৩৭ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

সাজা পেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও। তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। একইসঙ্গে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে।

আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের জুন পর্যন্ত আলবিসেলেস্তেদের ম্যাচ রয়েছে মোট ১০টি। সূচি অনুযায়ী কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট না থাকায় সবগুলো ম্যাচই হতে পারে প্রীতি ম্যাচ। এই ম্যাচগুলোর মধ্যেই পারেদেস, মলিনা ও আলমাদার নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ ছাড়া আর্জেন্টিনাকে ঘরের মাঠে পরবর্তী দুটি ম্যাচ ধারণক্ষমতার অর্ধেক দর্শকের সামনে খেলতে হবে। এএফএ এই শাস্তির বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রয়োজনে তারা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর দ্বারস্থ হবে।

ফিফার নিয়ম ভাঙায় ৩ লাখ ২১ হাজার ইউরো জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ২-১ ব্যবধানে জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়ান, যেখানে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

এর মধ্যে ১ লাখ পাউন্ড বৈষম্েযর বিরুদ্ধে লড়াইয়ে বিনিয়োগ করার নির্দেশ দিয়েছে ফিফা। ১ লাখ পাউন্ড জরিমানা স্থগিত রাখা হয়েছে।

এসব নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে কেবল আন্তর্জাতিক ম্যাচে। তবে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন সবাই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, বড় জরিমানা আর্জেন্টিনার

প্রকাশের সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬