যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক : 

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভিসা কোন কোন কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দূতাবাস শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার ব্যাপারে কড়া নির্দেশনা দেয়।

এতে বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।

বার্তায় আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রপতি নির্বাচনই দেশে গণতন্ত্রের বড় প্রমাণ : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস

প্রকাশের সময় : ০১:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬