সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতায় পূরণ সম্ভব নয় : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা একটি অপূরণীয় ক্ষতি। আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে এ ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে আসবে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। তবে দুর্ঘটনা প্রতিরোধে শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে হবে না, ব্যক্তিগত সচেতনতাও জরুরি।

তিনি বলেন, রাস্তা পারাপারের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। যত্রতত্র ফুটপাত কিংবা মহাসড়কের পাশে দোকান বসানো বন্ধ করতে হবে। চালকদেরও দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন চালাতে হবে। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার কিংবা গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামগ্রিকভাবে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দুর্ঘটনার হার কমানো সম্ভব।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ জনের মধ্যে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গোলাম মওলা, জেলা মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রব আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম এবং বিআরটিএ কর্মকর্তা ইফাত হাসেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ অপু।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতায় পূরণ সম্ভব নয় : তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬