শনিবার ১২ ঘণ্টা চুলা জ্বলবে না যেসব এলাকায়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৯৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ও আশপাশের বেশকিছু এলাকায় শনিবার (৯ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সোনারগাঁও- জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

শনিবার ১২ ঘণ্টা চুলা জ্বলবে না যেসব এলাকায়

প্রকাশের সময় : ১২:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩