নিজস্ব প্রতিবেদক :
পেশাগত কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মহাপরিচালক (ডিজি) পদক পেলেন ১২০ র্যাব কর্মকর্তা। সেবা ও সাহসিকতার জন্য তাঁরা এ পদক অর্জন করেন।
বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এ পদক তুলে দেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
পাশাপাশি তিনি আভিযানিক কার্যক্রমে শহীদ র্যাব সদস্যদের স্মৃতি স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন ডিজি।
বুধবার (০৬ মার্চ) র্যাবের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক 









