র‌্যাব ডিজি পদক পেলেন ১২০ জন

নিজস্ব প্রতিবেদক : 

পেশাগত কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মহাপরিচালক (ডিজি) পদক পেলেন ১২০ র‌্যাব কর্মকর্তা। সেবা ও সাহসিকতার জন্য তাঁরা এ পদক অর্জন করেন।

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‌্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এ পদক তুলে দেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

পাশাপাশি তিনি আভিযানিক কার্যক্রমে শহীদ র‌্যাব সদস্যদের স্মৃতি স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র‌্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন ডিজি।

বুধবার (০৬ মার্চ) র‌্যাবের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাই মাসে সিলেটের সড়কে ঝরল ৩১ প্রাণ

র‌্যাব ডিজি পদক পেলেন ১২০ জন

প্রকাশের সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪