হাম ও উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই চারজন শিশুরই মৃত্যু হয়েছে ঢাকায়। সেই সঙ্গে হামের উপসর্গ নিয়ে মারা গেছে দুজন। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৭ জনে।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মধ্যে নিশ্চিত হামে দুজন এবং সন্দেহজনক হামে দুজন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ এবং সন্দেহজনক হাম রোগে ৭৬৯ জনের প্রাণ গেছে। এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৬৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে এক লাখ ১৩ হাজার ২০০ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাম ও উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬