Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী হয়ে সামন্ত লাল বললেন ‘আমি খুবই নার্ভাস’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ২৪৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

‘আমি নার্ভাস। দুই/তিন ঘণ্টা আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। ফোন পাওয়ার পর থেকে আমি নার্ভাস। জানি না মন্ত্রী হিসেবে কতটুকু দায়িত্ব পালন করতে পারবো। আমার জন্য দোয়া করবেন। পরে কথা হবে।

বুধবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১০টায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মন্ত্রীত্বের ডাক পেয়ে প্রতিক্রিয়ায় ড. সামন্ত বলেন, ফোন পেয়ে আমি খুবই আশ্চর্য হয়েছি, আমার মন্ত্রী হওয়ার কোনো স্বপ্ন ছিল না, কোনো দিন চিন্তাও করিনি আমি মন্ত্রী হব। আমি কাজের মানুষ, কাজই আমার ধ্যান জ্ঞান।

তিনি বলেন, আমি মন্ত্রীত্ব গ্রহণ করলে বার্নের কি হবে সেটা নিয়েই আমার চিন্তা। বঙ্গবন্ধু আমাকে বার্ন ইউনিটের দায়িত্ব দিয়েছিলেন, এখান থেকেই আমি মানুষের জন্য কাজ করেছি। বার্ন ইউনিট থেকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের দায়িত্ব নিয়েছি। দেশের অন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ন ইউনিট ও আরও ইনিস্টিউটের কাজ বাকি আছে। সেগুলো করতে হবে। শেখ কামাল আমার বন্ধু ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। আগে যা ছিলাম আমি তাই থাকবো। মানুষের জন্য কাজ করবো।

এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, আমি প্রশাসনিক দায়িত্ব নেয়ার পরে বলতে পারবো কোথায় কি করতে হবে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের চিকিৎসকরা খুবই দক্ষ এবং আন্তরিক। তাদের নলেজ মেধা সবি আছে। তাদেরকে যদি সুযোগ সুবিধা দেয়া হয় তাহলে বাংলাদেশের যে কোন মেডিকেল কলেজে ভালো সেবা পাওয়া যাবে। আমি চেষ্টা করবো গ্রাস রুট লেভেল থেকে কাজ করতে। আমি তো জানি কোথায় কি অসুবিধা। আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে কাজ করে চিকিৎসক দের জন্য একটা ভালো পরিবেশ দেয়ার। তারা যেন ভালো ভাবে কাজ করতে পারে এবং দেশের মানুষ যেন ভালো সেবা পায়।

তিনি বলেন, রাজনীতির মানুষ না হলেও কোনো চাপ অনুভব করছি না। আমি আমার মত কাজ করে যাব।

এর আগে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন টেকনোক্র্যাট কোটায় তার নাম ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, গুণী এই চিকিৎসককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হতে পারে।
ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ২০১৮ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

১৯৪৯ সালের ২৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জন্মগ্রহণ করেন। ডা. সেন্ট ফিলিপস হাই স্কুল থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক সম্পন্ন করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮০ সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ‘ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি’ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জার্মানি ও ইংল্যান্ডে সার্জারিতে আরো প্রশিক্ষণ গ্রহণ করেন।

উল্লেখ্য, আজ রাতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা সাংবাদিকদের জানান সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সেই তালিকায় ঠাঁই পান ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। এর মধ্যে স্থপতি ইয়াফেস ওসমান, ড. সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

মন্ত্রী হয়ে সামন্ত লাল বললেন ‘আমি খুবই নার্ভাস’

প্রকাশের সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪