Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে চোর সন্দেহে ১ জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মতিঝিল আরামবাগ এলাকার একটি বাসায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে অনুমান করা হচ্ছে তার বয়স ৫০ বছর হবে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ওই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানান, খবর পেয়ে গত রাতে আরামবাগ করিম ভিলা, ৯৮/১ নম্বর বাড়িটির চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝির সিঁড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার হাত দুই হাত, পিঠ ও পাসহ সমস্ত শরীরেই অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, ওই ব্যক্তি চুরি করার জন্য ওই বাড়িতে ঢুকেছিল। ৬ষ্ঠ তলায় একটি বাসা থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে ধরে মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আবহাওয়া

শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের মূল লক্ষ্য : আইজিপি

মতিঝিলে চোর সন্দেহে ১ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০১:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫