Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩০৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই সংবাদিটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা কখনও ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম তিনি আগের মতোই সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি অপূরণীয়, যা এই জাতি কখনও পূরণ করতে পারবে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যে নেত্রী তার সারাটা জীবন জনগণের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আমরা যারা তার রাজনৈতিক কর্মী এবং সহকর্মী, আমরা এটা ভাবতেও পারি না।’

সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘এই কেয়ারটেকার সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সঙ্গে সঙ্গে। ইতোমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন সকাল দশটা-সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তার জানাজা, তার দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া- এই বিষয়গুলো নিয়ে তারা দশটা-সাড়ে দশটায় একটা সভা করবেন। এরপর আমরা পুরো জিনিসটাকে কো-অর্ডিনেট করে সেটা আপনাদেরকে আবার জানাবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবীর রিজভী, হাবীবুন নবী খান সোহেল, ডা. শাহাবুদ্দিন তালুকদার ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা।

আবহাওয়া

মেহেরপুরে শিশু ধর্ষণের রায় ২৯ কার্যদিবসে, ধর্ষকের মৃত্যুদণ্ড

বেগম জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১১:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫