Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে হেনস্তার মুখে গায়িকা ইমন চক্রবর্তী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৪৬৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কণ্ঠ দিয়ে তিনি শাসন করছেন সেখানকার সংগীতাঙ্গন। সম্প্রতি এই সংগীতশিল্পীর সঙ্গে ঘটেছে অপ্রতিকর ঘটনা। বিমানে হেনস্থার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন এই গায়িকা।

ওই পোস্টে অভিযোগ করেছেন, এয়ার ইন্ডিয়াকে অতিরিক্ত টাকা দিয়েও, নিজেদের পছন্দের সিট পাননি তিনি। গত শনিবার (১৩ এপ্রিল) ইন্দোরে শো শেষ করে দিল্লি যাওয়ার পথে হেনস্তার শিকার হন।

ইমন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকি পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দেই। আর আপনাদের এমপ্লয়িরা সেই সিট দিয়ে দিল অন্য যাত্রীকে। এটা একদমই অনৈতিক আর গ্রহণযোগ্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি। বিরক্তিকর যাত্রা।’

ইমনের পোস্টের মন্তব্যঘরে আরও অনেকেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে হওয়া বিরূপ অভিজ্ঞতা আনলেন সামনে। একজন লেখেন, ‘যা খুশি তাই হচ্ছে’। অন্যজন লিখলেন, ‘গত মাসে আমাদের সঙ্গেও এরকম হয়েছে। আমরা দিল্লি থেকে কলকাতা আসছিলাম। আমরাও সিট পছন্দ করে অতিরিক্ত অর্থ দিয়েছিলাম। কিন্তু আমাদের সিটও অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হয় এভাবেই।’

একজন আবার ইমনকে কটাক্ষ করে লেখেন, ‘এই সমস্যাগুলো দেখেছি বেশি উচ্চশিক্ষিত এবং হাইপ্রোফাইল মানুষদের সঙ্গেই হয়। আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে আর হয় না। যদি কেউ এমন পোস্ট করে সেটা হাস্যকর ছাড়া কিছু নয়। এমন সমস্যায় পড়বেন না, ইকোনমি ক্লাস ছেড়ে বিজনেস ক্লাসে ট্রাভেল করুন।’

এই মন্তব্যের জবাবও দেন ইমন। বিরক্তি নিয়ে লেখেন, ‘আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি, আপনার অসুবিধা হলে আমার প্রোফাইল বা পেজে আসবেন না। আর আসলেও ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।’

আবহাওয়া

বিমানে হেনস্তার মুখে গায়িকা ইমন চক্রবর্তী

প্রকাশের সময় : ১২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫