Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরে ৫ জামাত

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই পাঁচটি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী বায়তুল মোকাররমে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারী মো. ইসহাক।

ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

এর এক ঘণ্টা পরে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

চতুর্থ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এই জামাতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

অন্যদিকে, রাজধানীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আবহাওয়া

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কয়লাবাহী ট্রাক, চালক নিহত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরে ৫ জামাত

প্রকাশের সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩