Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বোমা থাকার’ তথ্যে ফ্লাইট, তল্লাশিতে মেলেনি কিছুই

নিজস্ব প্রতিবেদক : 

অজ্ঞাত এক ফোনকলে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ‘বোমা থাকার’ খবরে ফ্লাইটটি থামানো হয়েছে। তবে বিমানবাহিনী, র‌্যাবসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে কিছুই পাননি।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, তল্লাশি শেষে কিছু পাওয়া যায়নি। সাড়ে ৮টার কিছু পরে বোর্ডিং শুরু হয়। এখনও বোর্ডিং চলছে। বোর্ডিং শেষ হলে কাঠমান্ডুর উদ্দেশ্য উড়াল দেবে উড়োজাহাজ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বার্তায় জানায়, বিকেল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে (বোয়িং ৭৩৭-৮০০, গন্তব্য কাঠমান্ডু) বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।

বার্তায় বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপন্ডার হিসেবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে।

পরবর্তীতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে প্লেনের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আবহাওয়া

‘বোমা থাকার’ তথ্যে ফ্লাইট, তল্লাশিতে মেলেনি কিছুই

প্রকাশের সময় : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫