প্রার্থীদের অনুসারীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন: র‌্যাব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ২৬৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দেশজুড়ে বিভিন্ন প্রার্থীর অনুসারীরা সহিংসতার জন্য ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন, এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কমান্ডার মঈন বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বেশকিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি, বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্রে প্রার্থীদের অতি উৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছে।

খন্দকার আল মঈন বলেন, গত ৭২ ঘণ্টায় বগুড়ার একজন উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিসহ ৫০ জনকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে একাধিক লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তারা সেই তথ্য র‌্যাবকে দিয়েছেন।

যারা এ ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, সংসদ নির্বাচন সামনে রেখে র‌্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাজ করছে। আমাদের গোয়েন্দা তথ্যে এমন কিছু তথ্য রয়েছে যারা সহিংসতা করতে পারে তাদের বিষয় কাজ করছি। এই সকল ব্যক্তিদেরকে নির্বাচনের আগে আইনের আওতায় আনা হবে।

ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের তথ্য রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন প্রার্থীর অনুসারীরা ভাড়াটে ব্যক্তি নিয়োগের চেষ্টা করছেন বা করতে পারেন এমন তথ্য রয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। এ ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

প্রার্থীদের অনুসারীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন: র‌্যাব

প্রকাশের সময় : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪