Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তনের প্রেমে ফের মজলেন হানিয়া আমির

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২০৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

প্রেম, বিচ্ছেদ, তিক্ততা আর দীর্ঘ নীরবতা, সব মিলিয়ে পাকিস্তানি বিনোদন জগতের সবচেয়ে চর্চিত নাম হানিয়া আমির ও আসিম আজহার। তাদের সম্পর্কের সমীকরণটি অনেকটা রোলার কোস্টারের মতো চড়াই-উতরাই পার করলেও, সাম্প্রতিক কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালের গল্পটি এবার নতুন মোড় নিতে চলেছে। তাই ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, সব মান-অভিমান ভুলে আবারও কি এক হতে চলেছেন এই দুই তারকা?

জানা যায়, সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এই জুটি। মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে ঝুঁকে হানিয়ার চোখের দিকে তাকিয়ে প্রেমের সুর বেঁধেছিলেন, তা উপস্থিত দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। নেটিজেনদের মতে, ওই কয়েক সেকেন্ডের দৃষ্টিবিনিময়ই বলে দিচ্ছিল তাদের মনের অব্যক্ত কথা।

তবে গল্পের এখানেই শেষ নয়, বরং নতুন মোড় নিয়েছে আসিমের মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্টে।

আমেরিকায় আসিমের কনসার্টে হানিয়া নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ভিড়ের মধ্যে মুখ ঢেকে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। হানিয়া মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’।

এদিকে ভক্তদের দাবি, এটি শুধু কাকতালীয় নয়, বরং খুব সচেতনভাবে দেওয়া ‘সফট লঞ্চ’। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ক্যাপশন ছাড়াই একে অপরের প্রতি বিশেষ টান প্রকাশ করছেন তারা। কখনো কনসার্টের সেই চোখের ভাষা, কখনো হাতে হাত রাখা সবকিছুই যেন কোনো বড় ঘোষণার ইঙ্গিত দিচ্ছে।

তবে গুঞ্জন আরও জোরালো হয়েছে তাদের বিয়ের খবর নিয়ে। পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই আলোচিত জুটি। যদিও হানিয়া-আসিম এ বিষয়ে কিছুই বলেননি এখনও।

আবহাওয়া

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রাক্তনের প্রেমে ফের মজলেন হানিয়া আমির

প্রকাশের সময় : ০১:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬