নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুজনের

নীলফামারী জেলা প্রতিনিধি : 

নীলফামারী জেলা সদরের কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচপাম্প বসাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১০ জুন) সকাল ৯টায় জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) ও কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। এ সময় মিঠু ইসলাম (৩০) নামের অপর একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সকালে তারা তিনজন একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ যন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময়ে সেচ পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে তারা তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে মজিবর রহমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জালালকে মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় মিঠু নামে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সব উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল, দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুজনের

প্রকাশের সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬