নেত্রকোনায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহফুল সদর উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। আজ রোববার ভোর ৫টার দিকে তার মা ঘুম থেকে উঠে মাহফুলের ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে টর্চলাইটের আলো ফেলতেই ছেলেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

নেত্রকোনায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ০১:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬