মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা সীমান্ত দিয়ে ২ নারী ও ৪ পুরুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি থেকে ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবি জানায়, বাংলাদেশে প্রবেশের আগেই সামন্তা বিওপির টহল দলের নজরে বিষয়টি আসে। পরে টহল দল তাৎক্ষণিকভাবে তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনায় বিএসএফকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হামের উপসর্গে আরো ৬ প্রাণহানি, মোট মৃত্যু ৮১৬

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

প্রকাশের সময় : ০১:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬