Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের পর সংসদে শপথ নিলেন স্বতন্ত্র এমপিরা

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে নতুন স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন।

বুধবার সকাল ১০টা শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি। জাতীয় পার্টির শপথ নেওয়ার কথা রয়েছে দুপুর ১২টায়।

স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে আলাদাভাবে শপথ নেবেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা।

এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি নিজেই নিজের শপথ নেন। এরপর তিনি অন্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ৮ জানুয়ারি দুপুর পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

এদিকে গত দুই মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি শেষ পর্যন্ত ১১ আসনে জয় পেয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

আবহাওয়া

নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আওয়ামী লীগের পর সংসদে শপথ নিলেন স্বতন্ত্র এমপিরা

প্রকাশের সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪