Dhaka বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতার শ্বশুরবাড়ি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

আলভী বলেন, আমি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছি। কী কারণে ইকরা আত্মহত্যা করেছে, ঠিক জানি না। খবরটি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার একমাত্র সন্তানের জন্য চিন্তা হচ্ছে।

কেন ইকরা আত্মহত্যা করেছেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

কয়েক বছর ধরে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর প্রেমের গুঞ্জন চলছে। যদিও বরাবর বিষয়টি অস্বীকার করেছেন তারা। খবর রয়েছে, তিথিকে ঘিরেই অভিনেতার সংসারে অশান্তি।

জানা গেছে, আলভী ঈদের একটি নাটকের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে তিনি অংশ নিয়েছেন ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। এরই মধ্যে তাদের ভালোবাসার সংসার ১৫ বছর পার করেছে। তাদের সংসারে রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।

আবহাওয়া

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৫:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬