Dhaka শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবী থানার পাশে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল আরোহী আহত

নিজস্ব প্রতিবেদক :

পল্লবী থানার পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীর পল্লবী থানার বিপরীত পাশে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্রে জানা যায়, থানার বিপরীত পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) আসাদ।

তিনি বলেন, আমাদের থানার বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়টা বিস্ফোরণ হয়েছে বলতে পারবো না। আমি তো থানার ভেতরে। আহত আছে কি জানতে চাইলে তিনি বলেন, কিছুই বলতে পারি না।

আবহাওয়া

ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা ২য় শিরোপা বাংলাদেশর

পল্লবী থানার পাশে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল আরোহী আহত

প্রকাশের সময় : ১১:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫