Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডিবি সূত্রে জানা গেছে, মামলার পর থেকে তিনি ওই রিসোর্টে আত্মগোপনে ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, রিসোর্টটি তার নিজের।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শফিকুল ইসলাম ছাড়াও গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে নিয়োজিত ছিলেন।

এর আগে, ‘মঞ্চ ৭১’ নামক অনুষ্ঠানে সাবেক আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে একই মামলায় গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫