গভীর রাতে ঢাকার সড়কে ঝরল ভাঙারি ব্যবসায়ীর প্রাণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৪০৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কাঁটাবন এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইকরাম ওরফে আকরাম (৩৭)। তিনি ভাঙ্গারি ব্যবসায়ী। আর আহতরা হলেন: পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান হোসেন (১৬)।

মাসুদ রানার আরেক ছেলে মো. আরমান হোসেন জানান, তার বাবা পিকআপ ভ্যানের চালক। রাতে ইকরাম নামে ওই ব্যবসায়ীর ভাঙ্গারি মালামাল নিয়ে টঙ্গী থেকে ঢাকায় গিয়েছিলেন। রাত ৩টার দিকে তিনি খবর পান, কাটাবন এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার বাবার পিকআপ ভ্যানের এক্সিডেন্ট হয়েছে। এরপর তিনি ঢাকা মেডিকেলে এসে তার বাবা ও ছোট ভাইকে আহত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, তাদের বাসা টঙ্গী মিরেরবাজার এলাকায়। তবে নিহত ইকরামের ঠিকানা বলতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

গভীর রাতে ঢাকার সড়কে ঝরল ভাঙারি ব্যবসায়ীর প্রাণ

প্রকাশের সময় : ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫