Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা পারাপারের সময় বিআরটিসির বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত রশনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। তার পরিবার রাজধানীর মুগদা মান্ডা এলাকায় বসবাস করে।

রশনির দাদী রেখা বিশ্বাস জানান, মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রশনি। সকালের দিকে স্কুলে যাওয়ার সময় কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসির বাসের ধাক্কায় গুরুতর আহত হয় রশনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক বাসটি পুলিশ আটক করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আবহাওয়া

কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করলো বাণিজ্য মন্ত্রণালয়

রাস্তা পারাপারের সময় বিআরটিসির বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

প্রকাশের সময় : ০১:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫