Dhaka বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পেছাল গণিত পরীক্ষা, এসএসসির নতুন রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :  

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ এক দিন পেছানো হয়েছে। ২০ এপ্রিলের পরিবর্তে এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার পরিবর্তিত এ রুটিন প্রকাশ করা হয়েছে। এর আগে এই পরীক্ষা ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে।

এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) ২য় পত্রের ও সহজ বাংলা ২য় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

আবহাওয়া

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি : তথ্যমন্ত্রী

পেছাল গণিত পরীক্ষা, এসএসসির নতুন রুটিন প্রকাশ

প্রকাশের সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫