Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসে মিলল জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ

  • জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৪১৩ জন দেখেছেন

জবি প্রতিনিধি : 

রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সাবরিনা রহমান শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রাথমিকভাবে জানা যায়, সাবরিনা রহমান শাম্মীর গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছার নারায়নপুরে। বাবার নাম লিপ্টন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর মিডফোর্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুঃখপ্রকাশ করে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড . ফারহান জামান জানান, আমরা সমাজবিজ্ঞান পরিবার আজ শোকাহত। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। মিডফোর্ড হাসপাতালে আমিসহ আমাদের সমাজবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকরা অবস্থান করছি।

এছাড়া পোস্টমর্টেমের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, শিক্ষার্থীর বাবার সাথে এখনো যোগাযোগ করতে পারিনি। তবে শিক্ষার্থীর চাচা এইখানে আছেন। শিক্ষার্থীর চাচা জানিয়েছেন তার পরিবার পোস্টমর্টেম করতে দিতে চান না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ভোর পাঁচটায় ঘটনা শোনা মাত্রই আমি সূত্রাপুর থানায় গিয়েছি। প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার নেপথ্যের আসল ঘটনা জানার জন্য এবং কেউ যদি প্রকৃত অপরাধী হয় তার বিচার নিশ্চিত করার জন্য পুলিশ মরদেহটি মির্ডফোড হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে খুব দ্রুতই তাকে তার গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে তার পরিবারের কেউ মামলা করতে রাজি নয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মেসে মিলল জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ

প্রকাশের সময় : ১২:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫