ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৮৮২ মামলা, জরিমানা ৩৬ লাখ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৮২টি মামলা ও ৩৬ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ২২৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৮২টি মামলা ও ৩৬ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ২২৯টি গাড়ি ডাম্পিং ও ৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৮৮২ মামলা, জরিমানা ৩৬ লাখ

প্রকাশের সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪