Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-সাদেক-শাহজাহান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার সাথে জড়িত একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি শাহজাহান খান এবং সাদেক খানকে গ্রেফতার করেছে আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর অনুমতি দেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সালমান এফ রহমান ও আনিসুল হককে শেরে বাংলা নগর এবং তেজগাঁও থানার পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে, শাহজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার মামলায় গ্রেফতার করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এ ছাড়া শাহাবুদ্দিন নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় তেজগাঁও থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান ও সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, গত ৪ আগস্ট কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম তেজগাঁও থানাধীন এলাকায় আন্দোলনে যান। এরপর গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার ভাই তারিকুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ ছাড়া গত ৫ আগস্ট সন্ধ্যায় শাহাবুদ্দিন পরিবারের সদস্যদের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হন। তিনি শেরেবাংলা নগর থানার সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় এলে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় তার বাবা আবুল কালাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

নতুন মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-সাদেক-শাহজাহান

প্রকাশের সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪