Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের জনগণ রায় দিয়েছে। আমাদের সপক্ষে যারা এসেছে তারা সবাই বলেছে যে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক-পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশি রাষ্ট্রদূত এবং প্রতিনিধির সাথে…। অনেক দিন আমরা ক্যাম্পেইনে। আর এই ক্যাম্পেইনে আপনারা জানেন আমরা অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি। সেই জন্য আর এখন কথা বলার নাই। নতুন যে সংসদ হবে, তারপর আমরা আরও কথা বলব।

বিদেশ কূটনীতিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে জাস্ট মিটিংয়ে বসা। অনেকের সাথে সাক্ষাৎ-টাক্ষাৎ। আর দেশে কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা (সাংবাদিকরা) ভালো জানেন, আমার থেকে ভালো জানেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার সঙ্গে বাংলাদেশের যে অংশীদারত্ব রয়েছে, এটা নতুন সরকারের সঙ্গেও অব্যাহত থাকবে বলে আমি মনে করি। নতুন সরকারকে সবাই গ্রহণ করবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উই আর হ্যাপি যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সংঘাতহীন নির্বাচন করেছি। জনগণ রায় দিয়েছে, দ্যাটস এনাফ। আমাদের আর কিছু দরকার নাই। জনগণ রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ।’

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বলেছে গ্রহণযোগ্য নির্বাচন… এক সাংবাদিকের এমন প্রশ্ন শেষ হওয়ার আগেই তিনি বলেন, ‘ওগুলো আমাদের চিন্তা নাই, আমাদের জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের স্বপক্ষেই এসেছে। সবাই বলেছে দেশে ফ্রি (অবাধ), ফেয়ার (সুষ্ঠু), ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) ও নন ভায়োলেন্ট (সংঘাতহীন) ইলেকশন হয়েছে। ইলেকশন কমিশনকে সবাই ধন্যবাদও দিয়েছে। দ্যাটস ইট, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ ইট।’

মন্ত্রী বলেন, ‘জনগণ নির্বাচনে গেছে, বিভিন্ন প্রতিকূল পরিবেশে এইটাই তো বড় কথা। জনগণ তাদের ভোট দেওয়ার যে অধিকার, সেইটা আবার নতুন করে এস্টাবলিসড করেছে।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত প্রায় ৫০ দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার উপস্থিত ছিলেন। এদের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং রাশিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রতদূত উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪