Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ঘণ্টায় ১৪ যানবাহনে আগুন, ৪ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : 

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশের বিভিন্নস্থানে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা পুড়ে গেছে এবং ৪ জন নিহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারা দেশে ১৪টি আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে একটি ট্রেনসহ ছয়টি যানবাহন, ৮টি স্থাপনা (একটি বৌদ্ধ মন্দির, আটটি শিক্ষাপ্রতিষ্ঠান) পুড়ে গেছে। নিহত হয়েছেন চার জন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীতে একটি; ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে একটি, গাজীপুর সদরে দুই, কালিয়াকৈরে একটি; সিলেট বিভাগের দক্ষিণ সিলেট ও চুনারুঘাটে একটি করে; চট্টগ্রাম বিভাগের রামু, ফেনী, সীতাকুণ্ড, চট্টগ্রাম সিটিতে একটি করে; ময়মনসিংহ বিভাগের নান্দাইল, গফরগাঁও, শেরপুরে একটি করে আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট এবং ১৫১ জন সদস্য কাজ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

১৬ ঘণ্টায় ১৪ যানবাহনে আগুন, ৪ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস

প্রকাশের সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪