নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এবার অপেক্ষা ভোটগ্রহণের। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর আগে ভোটের মাঠে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছেন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন ম্যাজিস্ট্রেটরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে ব্যবস্থা নিচ্ছেন তারা। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিচারিক হাকিমরা ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন।
ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার গণমাধ্যমকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এসব অপরাধের তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবেন তারা। তিন থেকে সাত বছরের দণ্ড দিতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক 















