Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে বিজিবির ডগ স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক : 

থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বিজিবি। আজ রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন এবং আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় ডগ স্কোয়াড।

অভিযান পরিচালনা করেন ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যেকোনো নাশকতা বা অপতৎপরতা রোধে প্রস্তুত আছে বিজিবি।

এর আগে গত ১৮ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ক্ষমতাবলে এক বিজ্ঞপ্তিতে ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে বিজিবির ডগ স্কোয়াড

প্রকাশের সময় : ০৮:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩