বুধবার তিন ঘণ্ট গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক : 

পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য রাজধানীর মালিবাগ-মগবাজারসহ বড় একটি অংশে বুধবার (১০ মে) তিন ঘণ্টা গ্যাস থাকবে না।

মঙ্গলবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বুধবার (১০ মে), ২০২৩ তারিখ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানায় তিতাস।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী সংস্থাটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি ২১৯৮০৮ টাকা

বুধবার তিন ঘণ্ট গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশের সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩